নাটোর প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
সোমবার(৬ জানুয়ারি) বিকেলে শহরের তেবাড়িয়া হাট এলাকায় ছাত্রদল কর্মী রাকিব ও রায়হানের ১০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমার দলের নেতাকর্মীকে হত্যা করে আমাদেরকেই আসামি করা হয়। ১০ বছর রাকিব ও রায়হানের বিচার তার পরিবার পায়নি। আইনের মাধ্যমে এ নাটোরের মাটিতে তাদের হত্যার বিচার করা হবে। যত হত্যাকান্ড নাটোরে হয়েছে, তাদের সকল বিচার আমরা করবো। নিহতদের পরিবার দীর্ঘ ১০ বছর ধরে নির্যাতিত ছিল। তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বিএনপির এ নেতা বলেন, শেখ মুজিব ১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার কারণে ২২ বছর পর আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিল। তার মেয়ে শেখ হাসিনা দেশের মানুষকে গুম,খুন, হত্যা, জুলুম, নির্যাতন চালিয়েছে তার জন্য ৪২ বছরেও তারা ক্ষমতায় আসতে পারবে না।
দুলু আরও বলেন, দেশে যে পরিমানে ছিনতাই, চুরি, ডাকাতি বেড়েছে। বর্তমান তত্ত্ববোয়ক সরকারের কাছে দাবী দ্রুত নির্বাচন দিন। আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন। সেই সাথে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচিত সরকার তাদের শাসনের মাধ্যমে দেশের আইন-শৃংখলা আবারো স্বাভাবিক হবে।
তিনি আরো বলেন, দেশের আওয়ামী বিরোধী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাড়াবাড়ি হানাহানি করে কিছূ পাওয়া যাবে না। সকলে মিলেমিশে থেকে দেশ গঠন করতে হবে। আগামী দিনে সকলে মিলেই সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের অধীনে বাংলাদেশ সুন্দর ভাবে এগিয়ে যাবে। সেই সরকার এদেশের সকল হত্যা ও অন্যায়ের বিচার করবে।
জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।#
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments