সুব্রত সানা: বিএনপি’র গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিকট ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। নেতৃদ্বয় গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের সাথে তাদের বাসভবনে দেখা করে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন। সেসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা নেতৃদ্বয়কে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। জনাব আমান উল্লাহ আমান এবং জনাব আমিনুল হক পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং গুম-খুনের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন, আব্দুল কাদের ভুঁইয়া মাসুম ও জাহিদুর করিম তানভীর এর মা’য়ের হাতে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, মোঃ আক্তার হোসেন, সদস্য এল রহমান, মোঃ শাহ আলম, সদস্য ও দফতর (গণমাধ্যম) দায়িত্বে এ বি এম এ রাজ্জাক প্রমূখ।
জনাব আমানউল্লাহ আমান বলেন, জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম ও বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে এক ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারে ঈদ আনন্দ নেই। তাদের মনে বিরাজ করছে গুম হওয়া প্রিয় মানুষটিকে ফিরে পাবার আকুতি।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments