বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি’ প্রবর্তন করা হয়েছে। এই বৃত্তি প্রবর্তনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীরা অনুদান প্রদান করেছেন। এ উপলক্ষ্যে একটি ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে তথ্য কমিশনার সুরাইয়া বেগম, এনডিসি ১৬ লাখ টাকার একটি চেক আজ ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতাদের মধ্যে রমেন চন্দ্র বসাক, আমীর আব্দুল ওয়াহাব ও গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১ম বর্ষ বি.এস.এস. (সম্মান) শ্রেণির একজন অসচ্ছল ছাত্র ও একজন ছাত্রীকে মাসিক ৩হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই বৃত্তি প্রবর্তনের জন্য দাতাদের ধন্যবাদ দেন। অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের অনুসরণ করে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments