রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:: বরিশালের বাবুগঞ্জে একটি পুকুরের পানি সেচ করে চারটি ইলিশ মাছ পাওয়া গেছে। সন্ধ্যা নদী থেকে দুই কিলোমিটার দূরের পুকুরটিতে ইলিশ ধরা পড়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে নদীর সঙ্গে পুকুরের কোনো সংযোগ নেই। ইলিশগুলোর ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে বলে জানিয়েছেন পুকুরের মালিক ফিরোজ সরদার।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করা হয়। সেখানে অন্যান্য মাছের সঙ্গে ইলিশগুলো ধরা পড়ে। হাওয়ার বেগে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় উৎসুক জনতা সেই মাছ দেখতে ঘটনাস্থলে ভিড় করেন।
তবে এই পুকুরে কীভাবে ইলিশ এলো সে ব্যাপারে পুকুরের মালিক ও পরিবারের অন্যান্য সদস্য কেউ অবগত নন। স্থানীয় সেচপাম্প মালিক মামুন খান বলেন, পুকুরে সেচ করার পরে মাছ ধরার সময় পরিবারের সদস্যরা ওই ইলিশ মাছ দেখতে পান। আমরা জানতাম নদী বা সাগর ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু নিজের চোখে পুকুরে ইলিশ মাছ দেখলাম।
প্রত্যক্ষদর্শী রাসেল সরদার সাংবাদিকদের বলেন, পুকুরের ইলিশ দেখতে বিকেলে ওই বাড়িতে গিয়েছিলাম। পুকুরে ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মতো। এই মাছ কোথা থেকে এলো বা কীভাবে এলো তা মালিক জানেন না।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সাংবাদিকদের জানান, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। এ কারণেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়ে। এদিকে
ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায় ও ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত, তবে আনন্দিত।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments