সিলেট অফিস: হাওরাঞ্চলে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বছরব্যাপী সহায়তা প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সৌরভ ভূষণ দেব, যুগ্ম আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু, আঞ্চলিক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হাওরাঞ্চলের সাতটি জেলায় বিপুল পরিমাণ কৃষিজমির ধান পানিতে তলিয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংগঠনের দাবি, বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি এবং এতে কৃষকদের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব পড়েছে।
সংগঠনের নেতারা বলেন, কৃষকদের দীর্ঘদিনের পরিশ্রমে উৎপাদিত ফসল নষ্ট হওয়ায় অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খাদ্য সহায়তা, কৃষিঋণ পুনঃতফসিল, বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ বছরব্যাপী সহায়তা কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
স্মারকলিপিতে হাওরাঞ্চলের জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির পেছনে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, দুর্বল বাঁধ ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্যহীনতার বিষয়ও তুলে ধরা হয়। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে হাওর রক্ষা ও কৃষি ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
সংগঠনটির নেতারা বলেন, হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, পানিপ্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে কৃষিক্ষেত্রে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments