স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৩ নভেম্বর ২০২৪, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে দর্শকপ্রিয় পরিবেশনা “অ্যাক্রোবেটিক শো” । অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “কয়েক শত বছর ধরে “অ্যাক্রোবেটিক” বা দরাবাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ১৬৫০ সালে লিখিত “মহুয়া পালা”য় অ্যাক্রোবেটিক বা দরবাজির উল্লেখ ছিলো, সে হিসেবে তার আগে থেকেই জনপ্রিয় ছিলো অ্যাক্রোবেটিক বা দরাবাজি। কিন্তু আজ তার অবশিষ্টাংশ কোথাও হয়তো জীর্ণ অবস্থায় টিকে আছে। ব্রিটিশ আমলে যে সার্কাস জনপ্রিয়তা পায় তা আজ প্রায় দেখায় যায় না।”
আজ জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চীন থেকে বিশেষ প্রশিক্ষণ নেয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশনা উপস্থাপন করে। এ সম্পর্কে মহাপরিচালক বলেন, “বাংলাদেশ শিল্পকলা একাডেমি চীনের রাষ্ট্র ও জনগনকে ধন্যবাদ জানায় বাংলাদেশের লুপ্ত প্রায় ঐতিহ্যকে পুনরায় উত্থানে হাত বাড়িয়ে দেয়ার জন্য। একইসাথে আমাদের প্রশিক্ষিত দরাবাজিকর ও তাদের প্রশিক্ষকদের আহ্বান জানাই যেন অ্যাক্রোবেটিক ঐতিহ্যের অংশ হয়।”
“দর্শকদের আহ্বান জানাই আপনারা সার্কাস বা দরাবাজির পাশে দাঁড়ান। উৎসাহিত করেন পৃষ্টপোষকতা করেন। আপনাদের একনিষ্ট সমর্থনেই শিল্পকলা একাডেমি সার্কাস আর দরাবাজি কে সুদৃঢ় অবস্থানে ফিরে নিয়ে যেতে পারবে বলেও যোগ করেন মহাপরিচালক ড.সৈয়দ জামিল আহমেদ।
দর্শকপ্রিয় অ্যাক্রোবেটিক শিল্পকে বিকশিত করার লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তার অংশ হিসেবে শনিবার একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে প্রদর্শিত হয় অ্যাক্রোবেটিক শো। এতে পরিবেশিত হয় রোপ রাউন্ড বিল; এ্যারিয়েল হুপ; ব্ল্যাংকেট ব্যালেন্স; ব্যারেল ব্যালেন্স; চেয়ার সেটিং; মাউন স্কিল; দিয়াবো ব্যালেন্স; ফায়ার/ব্যাম্প; রিং ড্যান্স; রোলার ব্যালেন্স; রিং জাম্প ও সৌদিয়াও। অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments