ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে রাত ১২টার পর থেকে নতুন টোল আদায় করছে সেতু বিভাগ। নতুন টোল আদায়ে সব ধরনের গাড়িতে বাড়তি টাকা গুনতে হবে পরিবহণ শ্রমিকদের। আর ওই টাকা যাবে যাত্রী ও ব্যবসায়ীদের পকেট থেকে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি জ্বালানি তেল ও দুই সেতুর বাড়তি টোল প্রত্যাহারের দাবিতে পণ্যবাহী গাড়ি ধর্মঘট করেছিলেন পরিবহণ মালিক ও শ্রমিকরা। ওই ধর্মঘট প্রত্যাহারের কয়েক দিনের মধ্যে বাড়তি টোল আদায়ের গণবিজ্ঞপ্তি জারি করা হলো। এতে বড় পণ্যবাহী যানবাহনে ৪০ থেকে ৫০ শতাংশ টোল বাড়বে। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু এবং ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতু অবস্থিত। বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের টোল ৪০ থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। কার ও জিপের টোল ৫০০ থেকে ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাইক্রোবাস ও পিকআপের টোল ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০০ টাকা। ৩২ আসনের কম অর্থাৎ ছোট বাসের টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা, বড় বাসের টোল ৯০০ থেকে এক হাজার টাকা হয়েছে। নতুন টোলের হার আগেই জানিয়েছিল সেতু বিভাগ। এখন কার্যকর করতে যাচ্ছে।
পণ্যবাহী যানবাহনের তুলনায় টোল কম বেড়েছে যাত্রীবাহী যানবহনে। বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে ছোট, মাঝারি ও বড় তিন ক্যাটাগরিতে টোল নেওয়া হয়। এবার ক্যাটাগরি চারটি করা হয়েছে। পাঁচ টনের কম অর্থাৎ ছোট ট্রাকে টোল ৮৫০ থেকে বাড়িয়ে এক হাজার, পাঁচ থেকে আট টনের ট্রাকে ৮৫০ টাকার টোল ৪৭ শতাংশ বাড়িয়ে ১ হাজার ২৫০ টাকা হয়েছে। আট থেকে ১১ টনের ট্রাকের টোল এক হাজার ১০০ টাকা থেকে ৪৫ শতাংশ বাড়িয়ে এক হাজার ৬০০ টাকা হয়েছে। নতুন টোলহার অনুযায়ী ট্রেইলারকে পৃথক শ্রেণির যানবাহন হিসাবে নির্ধারণ করায় তিন হাজার টাকা টোল দিতে হবে।
অপরদিকে মুক্তারপুর সেতুতে টোল বেড়েছে ১৭ শতাংশ। এই সেতুতে তিন চাকার যান ও মোটরসাইকেলের ১০ থেকে বাড়িয়ে ১৫ টাকা, অটোরিকশায় ২০ থেকে বাড়িয়ে ৩০ টাকা, কার ও মাইক্রোবাসে ৪০ থেকে বাড়িয়ে ৫০ টাকা, ছোট বাসে ১০০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা, বড় বাসে ২০০ থেকে বাড়িয়ে ২৫০ টাকা টোল নেওয়া হচ্ছে। বড় ট্রাকের টোল ৫০০ থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে। এ সেতুতেও ট্রেইলার, কাভার্ড ভ্যান, প্রাইম মুভারের মতো বড় পণ্যবাহী গাড়িকে বিগত দিন বড় ট্রাক হিসাবে গণ্য করে ৫০০ টাকা টোল নেওয়া হয়। নতুন টোলে চার এক্সেলের ট্রেইলারে দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা দিতে হবে। বাড়তি প্রতি এক্সেলের জন্য ৫০০ টাকা করে দিতে হবে। ছয় এক্সেলের গাড়িকে দুই হাজার টোল দিতে হবে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments