দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের
স্টাফ রিপোর্টার: রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন এলাকায় আগামী চার দিন গ্যাসের চাপ কম থাকবে। সোমবার ২২ জুন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজির সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার ২২ জুন রাত থেকে ২৫ জুন বুধবার পর্যন্ত তিতাসের অধীন ঢাকা ও আশপাশের জেলায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি স্টেশনসহ সব খাতে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীতে স্থাপিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটির রক্ষণাবেক্ষণ কাজ চলায় জাতীয় গ্রিডে আরএলএনজির সরবরাহ দৈনিক প্রায় ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট কমে গেছে। এর প্রভাব পড়েছে তিতাসের বিতরণ ব্যবস্থায়। সাধারণত তিতাস দৈনিক ১৬০০ থেকে ১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। সরবরাহ কমায় রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বনশ্রী, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় চুলা জ্বলতে সমস্যা হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস। সংস্থাটি জানায়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে এবং এলএনজি সরবরাহ স্বাভাবিক হলে ২৬ জুন বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
জরুরি প্রয়োজনে গ্রাহকদের তিতাস গ্যাস কল সেন্টার ১৬৪৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া মেট্রো ঢাকা উত্তর এলাকার জন্য ০২-৫৫০৪৫১১৩, ০১৯৫৫-৫০০৪৯৭ এবং দক্ষিণ এলাকার জন্য ০২-৪১০৭০৯৫১, ০১৯৫৫-৫০০৪৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রি-পেইড মিটার সংক্রান্ত সমস্যায় ০১৭০৩-৭২৯৩৮৯ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে গ্যাসের চাহিদার বড় অংশ আরএলএনজি দিয়ে মেটানো হয়। কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে এলএনজি আমদানি করা হয়। পাশাপাশি খোলাবাজার থেকেও কেনা হয়। ভাসমান টার্মিনাল বা পাইপলাইনে ত্রুটি দেখা দিলে সরবরাহে প্রভাব পড়ে। গত বছরও রক্ষণাবেক্ষণের কারণে কয়েক দফা গ্যাস সংকট তৈরি হয়েছিল।
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments