ডেস্ক রিপোর্ট : রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, উদ্বোধনের দিন পদ্মা সেতুতে ট্রেন চালানো সম্ভব না হলে ২০২২ সালের ১৬ ডিসেম্বর ঢাকা থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো হবে।
রেলপথমন্ত্রী আজ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে কেরানীগঞ্জ উপজেলার পানগাঁও এলাকায় বুড়িগঙ্গা রেল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। রেলপথ মন্ত্রী বলেন সেতুর উভয় প্রান্তের সংযোগের কাজ এ বছর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। মূল সেতুতে কাজ করার অনুমতি সেতু কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। তারা যদি এ বছরের ডিসেম্বরের মধ্যে আমাদের অনুমতি দেয় তাহলে আগামী বছর সরকার নির্ধারিত সময়ে পদ্মা সেতু চালুর দিনে ট্রেন চালানো সম্ভব হবে। কিন্তু যদি আরো দেরি করে এবং সেটা মার্চের দিকে দিলে তখন আর আমরা একই দিনে চালাতে পারবো না। কারণ আমাদের সেতুতে রেল লাইন স্থাপন করতে ছয় মাস সময় লাগবে। ডিসেম্বরের মধ্যেই পাওয়ার ব্যাপারে মন্ত্রী সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা অব্যাহত আছে বলে জানান।
রেলমন্ত্রী সকালে পরিদর্শনের শুরুতে পানগাঁও এ উপস্থিত সাংবাদিকদের সামনে পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি চিত্র তুলে ধরে বলেন মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি আগস্ট পর্যন্ত ৭০%, ঢাকা থেকে মাওয়া অংশে অগ্রগতি ৪০% এবং সার্বিক অগ্রগতি ৪৩%। রেলপথমন্ত্রী মাওয়া প্রান্তে প্রায় দুই কিলোমিটার রেললাইন পরিদর্শন করেন। পরে তিনি শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে গিয়ে মূল সেতুতে ওঠেন এবং সেতুর যে অংশে রেললাইন বসানো হবে সেটি পরিদর্শন করেন। সেখান থেকে মন্ত্রী জাজিরা প্রান্তের ভায়াডাক্ট ৩ অংশে ব্যালাস্টলেস ট্র্যাক কাজের উদ্বোধন করেন।
এ পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments