ডেস্ক রিপোর্ট: সাফা কবির সাধারণত যে ধরণের চরিত্রে অভিনয় করেন, এ নাটকে সে ধরণের চরিত্র নয়। তাই শুটিংয়ের সময় বেশ নার্ভাস ছিলেন তিনি। তারপরও কাজটি করে বেশ খুশি। সিকদার ডায়মন্ড পরিচালিত ‘প্রতিধ্বনি’ সম্পর্কে এভাবেই জানালেন এ প্রজন্মের জনপ্রিয় এ অভিনেত্রী।
হররধর্মী গল্পে নির্মিত নাটকটির গল্প এখনই বলতে চান না সাফা। তবে জানালেন ভালো লাগার মতো একটি কাজ হয়েছে। সাফা কবির বলেন, ‘আমার কাছে মনে হয়, আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাই, যেটা আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে। এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে একধরনের উত্তেজনা কাজ করছিল। আমার ক্যারিয়ারে হরর কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের একটা কাজ করেছিলাম। সেটাও পুরোপুরি হরর নয়। তাই শুরু থেকেই প্রতিধ্বনি নিয়ে আলাদা আগ্রহ ছিল। গল্প, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক সব মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে। অপেক্ষায় ছিলাম কবে কাজটি আসবে। কারণ, এই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই।’
হরর কাজ নিয়ে এক্সাইটেড থাকলেও শুটিংয়ের সময় ভয়ে ছিলেন সাফা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘হরর কাজ করব, এটা ভেবে যেমন এক্সাইটেড ছিলাম; তেমনি ভয়েও ছিলাম। আমি এমনিতেই ভীতু প্রকৃতির। পুরোনো এক বাড়িতে শুটিং হয়েছে। রাতে শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ। আশপাশে কোনো বাড়িঘর নেই, অভিনয় করছি হরর গল্পে। সব মিলিয়ে ভয়ই লাগত। কিন্তু টিমটা ছিল পুরো এনার্জেটিক। সবাই এত কো-অপারেটিভ, এত সুন্দর কাজ করে, আমার তো মনে হয়, নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে।’
নির্মাতা সিকদার ডায়মন্ড জানান, প্রতিধ্বনি পুরোপুরি হরর নয়, এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প। তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে। এতে দেখা যাবে, অনেক দিন পর এক লেখক দেশে আসে। গল্প লিখতে সে চলে যায় গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা। রহস্য উদ্ঘাটন করতে নামে লেখক।
প্রতিধ্বনিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments