স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা ইশরাকে হোসেনকে মেয়রের শপথের পড়ানোর আন্দোলনে স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফের পদত্যাগ চেয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার ( ১৭ জুন ) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। অবস্থান কর্মসুচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বাসীর ব্যানারে সেখানে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা। পরে নগর ভবনে উপস্থিত হয়ে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
অবস্থান কর্মসূচি থেকে এক দফা এক দাবি, আসিফের পদত্যাগ, এক দুই তিন চার, আসিফ তুই গদি ছাড় সহ বিভিন্ন স্লোগান ওঠে। ইশরাকপন্থীরা এই স্লোগান তুলে নগর ভবনে। এসময় দ্রুত ইশরাকের মপথ পড়ানোর দাবি তোলা হয়।
এরআগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসেন ইশরাকপন্থীরা। ভবনের ফটকের তালা খোলা হয়নি, বন্ধ রয়েছে কার্যক্রম। সেবা কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, উপদেষ্টা আসিফ ইশরাক হোসেনের শপথ আটকে রেখেছেন। আমরা এই বিষয়ের সমাধান চাই, আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই।
ইশরাকের অনুসারীরা ডিএসসিসি নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসুচি পালন করছিল । পরে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন ওয়ার্ড সচিবদের সঙ্গে পরামর্শ সভা করেছেন।।
তিনি সরকার দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তির আহবান জানিয়ে বলেন, তাহলে অচলবস্থা কেটে যাবে। এ সমস্যা সুরাহা না করা পর্যন্ত এ কর্মসুচি অব্যাহত থাকবে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৭ মার্চ ২০২০ সালের ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments