পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর-২৩। ইতোমধ্যে পোষ্টার,ব্যাণার ও ফেস্টুনে ছেয়ে গেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর।
১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করেছেন।
গত শনিবার সন্ধ্যায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে পুর্ববর্তী কমিটি বিলুপ্তির পর ১১ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহন করেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন ছোটন ও এডভোকেট এস এম জ্যোতিউল ইসলাম সাফী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন ছন্দ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি'র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, চ্যানেল আই রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু ও মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহারিয়ার অন্তু।
এর আগে বিগত কমিটির সভাপতি আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম কমিটি বিলুপ্তির ঘোষণা পত্র তুলে দেন নির্বাচন কমিশনের হাতে।
আগামী ১৬ সেপ্টেম্বর (শনিবার) গনতান্ত্রিক প্রক্রিয়ায় বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন।
সভা শেষে তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments