ডেস্ক রিপের্ট: “করোনা প্রতিরোধে অবিলম্বে জনগণের সকল অংশকে টিকাদান করতে হবে এবং টিকা দানের বয়সসীমা ১৮ বছরের উর্দ্ধে করতে হবে। করোনা সংক্রমণ রোধে এই মুহুর্তে ভ্যাকসিনই হচ্ছে প্রধান বিকল্প।” বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এই প্রস্তাব তুলে ধরা হয়। আজ পলিটব্যুরোর সভা ভার্চুয়াল (জুম) মাধ্যমে কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পার্টির গৃহীত করোনা অতিমারী মোকাবেলায় জীবন ও জীবিকা রক্ষায় জনগণ পাশে দাঁড়াতে ১৮ দফা নির্দেশনা কর্মসূচির কার্যক্রম সম্পর্কে রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। আলোচনার বলা হয়, সরকার বিভিন্ন উৎস থেকে টিকা যোগানের কথা বললেও বাস্তবে টিকা প্রাপ্তির তেমন কোন আলামত দেখা যাচ্ছে না। ফলে দ্রুত সময়ের মধ্যে জনগনের টিকা পাওয়ার সম্ভাবনা হতাশায় পরিনত হচ্ছে। প্রস্তাবে, ভ্যাকসিন নিয়ে রাজনীতি ও কূটনীতি বাদ দিয়ে যে কোন ভাবে পর্যাপ্ত টিকা সংগ্রহ করে তা দেশের বেশীর মানুষকে প্রদানে টিকাদান কর্মসুচির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তেরীর জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। টিকাদান কর্মসুচি শুরু করে হটাৎ করে টিকাদান স্থগিত রাখায় সরকারের টিকাদান কর্মসুচির প্রাথমিক সাফল্যকে যেমন ম্লান করেছে, তেমনি জনগণের জীবন ও জীবিকাকেও ঝুঁকিতে ফেলেছে। প্রস্তাবে আরো বলা হয়, করোনা সংক্রমণে শিক্ষা ব্যবস্থায় যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা থেকে উদ্ধার পেতে জরুরী ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যবস্থা করা হোক।
সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমেদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড নজরুল ইসলাম হাক্কানী, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments