সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী): রাজশাহী জেলার তানোর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার ২৩জুন বিকেল সাড়ে ৫টার দিকে একটি আনন্দ র্যালী তানোর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর উপজেলা চত্বরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে সেখানেই একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার , তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার সুজন , ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments