স্টাফ রিপোটার: নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে।
রোববার দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কারামুক্তি দিবস উপলক্ষে রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছায় সিক্ত করেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাদ মাগরিব কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।
এদিকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। রোববার বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ ও হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল ও মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে কোনাপাড়া কাঠেরপুল মেন্দিবাড়ি জামে মসজিদসহ প্রায় ২২টি মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে এলাকার গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাদ আসর ওয়ারীর বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের উদ্যোগে শেখ হাসিনার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্য ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ বিষয়ে সাধারণ পরিষদকে সুপারিশ করেছে অর্থনৈ ...
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এটিকে সংখ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝার ...
সব মন্তব্য
No Comments