কুমিল্লা অফিস : অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে জনগনের চলার পথকে সুগম করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের স্থায়ী বাসিন্দা এস এম এ বাসার মোল্লা। গত ২১ জানুয়ারি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার বাবা মরহুম সামছুল হক মোল্লা ২৫ শতাংশ জমি ক্রয় করেন আবুল কালাম আজাদ ওরফে তোতা মিয়ার কাছ থেকে। সেই জমিতে আমরা বৃক্ষরেপান করি। কিন্তু পরবর্তীতে মরহুম আবুল কালাম আজাদের ওয়ারিশ ও সন্তান মো: ইকবাল হোসেন(উপজেলা পরিষদ সিএ) বিগত সরকারের ও মুরাদনগর উপজেলা পরিষদে চাকরীর সুবাদে অবৈধ ও অন্যায়ভাবে আমাদের নিজস্ব জায়গায় ও রাস্তার মাঝখানে সিমানা প্রাচীর ও দোকানপাট তৈরী করে। শুধু তাই নয় বিগত সরকারের সময়ে ভীতি ও ত্রাসের রাজত্ত্ব কায়ম করে রেখেছিলমো: ইকবাল হোসেন গংরা। বৈশম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বর্তমানে নোবেল বিজয়ী অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে জনগনের চলার পথকে সুগম করার অনুরোধ জানান।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments