আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: এসময় বিভিন্ন কেন্দ্রে গলোযোগ ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। এ ঘটনায় ১২জন আহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি চারটি কেন্দ্রে কয়েক ঘন্টা ভোট বন্ধ করে সংশ্লিষ্টরা। তবে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। এরমধ্যে নারী ভোটার সব চেয়ে বেশি। ১৫০টি ভোট কেন্দ্রের ৭৩৪টি ভোট কক্ষে ৩ লাখ ১৯হাজার ৮৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
দ্বিতীয় ধাপে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া ও কিছু বিশৃঙ্খলা ঘটনার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে আ'লীগ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক এবং মেম্বারের সমর্থকদের সাথে থেমে থেমে এসব ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১১টার পর থেকে চরশেরপুরের যোগনীমুড়া লছমনপুরের কুসুমহাটি, ঘিনাপাড়া, কামারিয়ার সূর্যদী, কামারচরের ৬নং চর, চরপক্ষীমারীর জঙ্গলদি, পাকুড়িয়ার চকপাড়া, গণইভরুয়া কেন্দ্রে থেমে থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
এসময় বিভিন্ন কেন্দ্রে গলোযোগ ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। এ ঘটনায় ১২জন আহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি চারটি কেন্দ্রে কয়েক ঘন্টা ভোট বন্ধ করে সংশ্লিষ্টরা। তবে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। এরমধ্যে নারী ভোটার সব চেয়ে বেশি। ১৫০টি ভোট কেন্দ্রের ৭৩৪টি ভোট কক্ষে ৩লাখ ১৯হাজার ৮৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের নির্বাচনে ৪৩জন চেয়ারম্যান, ৫৩৪জন ইউপি সদস্য ও ১৯৬জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিন ইউপির বর্তমান চেয়ারম্যানরা জয়ী হয়েছেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
সব মন্তব্য
No Comments