ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (৭৩) মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার এভার কেয়ার হাসপাতাপালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না.............রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও লিভারের নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। বুধবার আসর নামাজের পর খানজাহান আলী আদর্শ কলেজ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এর পূর্বে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা’র নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওঃ সাখোয়াত হোসেন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম বন্দ, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস হাওলাদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মো¯Íাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ জোয়াদ্দার, বিলকিস আক্তার ধারা, এস মৃনাল হাজরা, মোঃ আসলাম খান, আবু তাহের রিপন, এস রবিন বসু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, আশরাফুল আলম কচিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও সর্ব¯Íরের মানুষ অংশগ্রহণ করেন।
আলহাজ্ব শেখ আকরাম হোসেনের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। তিনি মাস্টার্স পাশ করার পরে জাতীয় পার্টির রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন এবং ১৯৮৫ সালে প্রথমবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ১৯৮৯ সালে দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৬ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন এবং একই বছর ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments