রাজধানীতে টানটান উত্তেজনা
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় গতকয়েক দিন ধরে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থানে পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনায় উদ্বেগ বেড়েছে নগরবাসীর মধ্যে। এ অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আজ ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানায় থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানাগেছে, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন রুটে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন কর হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে চেকপোস্ট ও মোবাইল টহলের সংখ্যা।
ডিএমপির কমিষনার এক ব্রিফিংয়ে জানান, যে কোন ধরনের নাশকতা বা বিশৃঙাখলা সৃষ্টির চেষ্টা কঠোরভারে দমন কর হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে , ককটেল ও পেট্টোল বোমা হামলার সাম্প্রতিক ঘটনাগুরোর সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেছেন, এই হামলাগুরো পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।
রাজধানীর বিবিন্ন এলাকায় এরই মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক অভিভাবক সন্ত্রানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments