ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাটকটি দেখতে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কবি চিতাবাঘ’ শিরোনামের শিশুতোষ এই নাটকটি উপভোগ করেন তারা। পারিবারিক পরিবেশে বিনোদনের অংশ হিসেবে এই আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে, গত ৩ এপ্রিল মেয়েকে সঙ্গে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভার এলাকায় অবস্থিত একটি সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। সে সময় বাবা-মেয়ে মিলে সায়েন্স ফিকশন ঘরানার ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমাটি উপভোগ করেন।
পরিবারের সঙ্গে সময় কাটানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী মাঝে মধ্যেই এমন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনে অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
সব মন্তব্য
No Comments