স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন,আধিপত্যবাদী বহিঃশক্তি শকুনের মত দেশের শিল্প কলকারখানায় থাবা দেওয়ার চেষ্টা করছে। যে কারনে অতীতে বন্ধ হয়েছিলো দেশের বৃহৎ পাটশিল্প, সুতা-বস্ত্র, চিনি, কাগজসহ বিভিন্ন কলকারখানা। নতুন করে ষড়যন্ত্র চলছে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে দেশের অর্থনীতি ধ্বংস করার।
বৃহস্পতিবার বিকালে শিমুলিয়া ফেরী ঘাটে জেলা শ্রমিক দল আয়োজিত সন্ত্রাস-চাদাবাজি দমন, শিল্প কলকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের দাবিতে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
শিমুল বিশ্বাস বলেন, এসব অপকর্মে জড়িত ফ্যাসিবাদের সুবিধাভোগী সহযোগী ও প্রতিবেশী রাষ্ট্র। তারা তাদের আজ্ঞাবহ এবং কৃতদাস সরকারের পতন হবার পর থেকেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে আওয়ামী লীগ সরকার দেশের হাজার হাজার মানুষ হত্যা করেছে, গুম করেছে, দেশের সম্পদ লুট করেছে, অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে সে আওয়ামী লীগকে ভারত আজও নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, বহিঃবিশ্বের ষড়যন্ত্র রূখতে সবাইকে সম্মিলিতভাবে পাহাড়া দিতে হবে। ৩০ দিনে হাজারও রক্তের বিনিময়ে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শহীদ জিয়া যেভাবে মানুষকে ভালবেসেছে, খালেদা জিয়া যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ব্যক্ত করেছেন তা বাস্তবায়ন করতে হবে॥ যারা সন্ত্রাস চাঁদাবাজী দখল বেদখল করবে, যারা বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, সড়ক পরিবহন, ঔষধ কারখানা, গার্মেন্টস এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিবিপ্লবে সহায়তা করার চেষ্টা করবে তাদের শক্তহাতে প্রতিহত করতে হবে। এরজন্য শ্রমিকদলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শ্রমিক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, যে দূর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সে চাঁদাবাজি এবং দখলদারিত্ব রূখে দিতে হবে। বিএনপির কাছে জনগণের অনেক প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপিতে কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজের স্থান নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বা দখলদারি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আকম মোজাম্মেল, জেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরেন, অপু চাকলাদার, গোলাম গাউস সিদ্দিকী, চঞ্চল মাহমুদ, আসাদ হোসেন আশু, ওমর ফারুক অবাক, মোক্তার হোসেন খান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments