উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মদ্যপান অবস্থায় ১২ যুবককে গ্রেফতার করা হয়েছে।
৪ অক্টোবর গভীর রাত ২. ৩০ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একটি টহল দল উজিরপুর এলাকার মেজর এম এ জলিল সেতুর(সন্ধা নদী সেতু)উপর থেকে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হলেন লাকুটিয়া বরিশালের মোঃ মেহেদী হাসান (২০) কাউনিয়া বরিশালের মোঃ শাওন(২০) মোহাম্মদ উৎসব (২০) মোঃ সৈকত হাসান (২০) মোঃ মেহেদী হাসান(২০) বিমানবন্দর বরিশালের মোঃ সাব্বির হোসেন(২০) মোঃ আরমান (২২) সিন্দিত নাহিয়ান (২০) মোহাম্মদ ইব্রাহিম (২০) মোহাম্মদ তরিকুল ইসলাম(২০)মোঃ আব্দুল্লাহ আকাশ(২১) মোহাম্মদ ফেরদৌস (২০)।
সুত্রে জানা যায়, অভিযান চলাকালে তাদের সকলকে মাতাল অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি অবৈধ মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments