আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নৃগোষ্ঠী ফাউন্ডেশন প্রাণ আরএফএলের আয়োজনে বন্যা পরবর্তীতে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁন, সহকারী শিক্ষক রুস্তম আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন ও সেচ্চাসেবী সংগঠনের রাজিব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও অসহায় মানুষের পাশে আজ যারা দাড়িঁয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলেন ঝিনাইগাতীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এ থেকে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনসহ সকলের সহযোগিতায় বিপদ মোকাবেলা করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর উপকার হয়েছে।
এভাবে প্রাকৃতিক দূর্যোগে সম্বলিত ভাবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানান।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments