বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবিতে আজ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়।
নেতাদের বক্তব্য
সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। তিনি বলেন, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী বাজেটের ২৫% বা জিডিপির ৬% শিক্ষায় বরাদ্দ দিতে হবে। নগণ্য বরাদ্দের কারণে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং তলানিতে, ল্যাবে যন্ত্রপাতি নেই, আবাসন-খাবারের সংকট চরমে।
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নাঈম উদ্দিন বলেন, সরকার বদলালেও শিক্ষায় বরাদ্দ বাড়ে না কারণ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলায় না।
পাহাড়ি ছাত্র পরিষদের সমর চাকমা অভিযোগ করেন, শিক্ষার বদলে সামরিক খাতে বাজেট বাড়িয়ে পাহাড়ে নিপীড়ন চালানো হচ্ছে। তিনি পঞ্চদশ সংশোধনী বাতিলেরও দাবি জানান।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ফাহিম আহমেদ চৌধুরী বলেন, বিএনপি সরকার শিক্ষা-স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছে না। জনগণের পক্ষে বিরোধী দলও নেই।
বিপ্লবী ছাত্র মৈত্রীর দিলীপ রায় বলেন, বরাদ্দ কম হওয়ায় শিক্ষার মান তলানিতে, গরিব শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।
সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। এসময় নেতারা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরও আহ্বান জানান।
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
সব মন্তব্য
No Comments