স্টাফ রিপোর্টার: পুলিশী বাধাসহ নানামূখী ষড়যন্ত্র মোকাবিলা করে আজ ১৯ মার্চ ২০২৫, বুধবার থেকে রাজধানী ঢাকার বিজয়নগরস্থ শ্রম ভবনের প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান আন্দোলন শুরু করেছেন স্টাইল ক্রাফট গার্মেন্ট এর শ্রমিক কর্মচারীরা। শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট ২০ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাৎ করতে মালিক বহু রকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বার বার আন্দোলন কর্মসূচি পালন করার ফলে সরকার উদ্যোগ নিয়ে ত্রিপক্ষীয় কমিটি করে শ্রমিক কর্মচারীদের পাওনা সংক্রান্ত হিসাব চুড়ান্ত করেছেন। সেই হিসাবে শ্রমিকদের পাওনা সঠিক বলে মালিক স্বীকার করলেও অদ্যবধি তা পরিশোধ করছেন না। শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় বার বার সরকারের বিভিন্ন দপ্তর এবং মালিকের বাড়ীর সামনে অবস্থান আন্দোলন করা হয়। আন্দোলনের চাপে পাওনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কালক্ষেপন করছেন কিন্তু কোন সমাধান করছেন না। সরকার ও মালিক শ্রমিকদের জীবনকে মৃত্যুর মুখে নিপতিত করেছেন।
এমতাবস্থায় বাঁচার তাগিদে কঠোর আন্দোলনে বাধ্য হচ্ছেন শ্রমিক কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ এবং সমাবেশ শেষে মিছিলসহ শ্রম ভবনের সামনে অবস্থান চলবে।
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
সব মন্তব্য
No Comments