বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এনসিপি নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার: ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তরের পরিবেশ ও জলবায়ু সেল। বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এনসিপি নেতারা এ মন্তব্য করেন।
এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটিতে দলটির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
আসিফ মাহমুদ আরও বলেন, এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি দেওয়া হয়েছে, তারা (প্রশাসকরা) চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে। এদিকে, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ জানান, জোটগতভাবে নির্বাচনে যাবে কি না তা তফসিলের পর দলগুলোর সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকার বিএনপির দুই প্রশাসক দায়িত্ব পালনে ব্যর্থতা, কোরবানি পশুর হাট ম্যানেজমেন্ট, বর্জ্য অপসারণ, নাগরিক ভোগান্তি কমাতে ব্যর্থ হয়েছে। একই সাথে সিটি কর্পোরেশনের অর্থ, লোগো, জনবল ব্যবহার করে নিজেদের মেয়রপ্রার্থী হিসেবে প্রচারনা করছেন। ফলে নৈতিকভাবে তারা কোনভাবেই দায়িত্বে থাকতে পারেন না।
এনসিপির সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবু বকর ও সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান। এনসিপি ঢাকা মহানগর উত্তরের পরিবেশ ও জলবায়ু সেল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments