স্টাফ রিপোটার: বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অদ্য জাতীয় প্রেসক্লাব চত্বরে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোট এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে দেশে আজ চরম হাহাকার বিরাজ করছে। এর জন্য দায়ী, সরকারের মন্ত্রী-আমলাদের আশ্রয়ে-প্রশ্রয়ে লালিত-পালিত অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে হবে।
মানববন্ধনে জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, পবিত্র মাহে রমজানের পূর্বেই এই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। নতুবা দেশের জনগণ এই অবৈধ সরকারের ক্ষমতার মসনদ ভেঙে টুকরো টুকরো করতেও প্রস্তুত রয়েছে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, জাতীয় যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম, জিয়া নাগরিক সংসদের সভাপতি ওহিদ জোমাদ্দারসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments