রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট বিকেলে ঢাকায় এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সদস্য, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, সৈয়দকাঠী ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম নান্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনির সরদার, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল বাশার পলাশ, উপজেলা যুবলীগ নেতা মসিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা মিঠুন, মিজানুর রহমান, জালিস মাহমুদ ও শহিদুল ইসলাম শাওন, শ্রমিক লীগ নেতা সাইদুল ইসলাম লাভলু, মাসুম বেপারী, ইব্রাহিম, সানা ও শেখ রুবেল প্রমুখ।
দোয়া-মিলাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments