ডেস্ক রিপোর্ট: “পদ্মা সেতু সব ষড়যন্ত্রের উত্তর। এই সেতু বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক” বললেন বর্ষীয়ান বামপন্থী নেতা ও সাবেক মন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন। আর সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বললেন “এই সেতুর ওপর দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আবারও দেশ শাসনের দায়িত্ব পাবে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট।” আজ (২৫ জুন ) গর্বের পদ্মা সেতু উদ্বোধনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দুই নেতা এমন অনুভূতি প্রকাশ করেনে।
এ সময় রাশেদ খান মেনন বলেন, “একদিকে সারা দেশে বন্যা হচ্ছে, অন্যদিকে এই সেতু ঘিরে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। এটি বিশ্বের বিস্ময়। অনেক ষড়যন্ত্র হয়েছে। পদ্মা সেতু সেই সব ষড়যন্ত্রের উত্তর। আগামী নির্বাচনে এই সেতু দেশকে সামনে অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবে।”
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments