কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাক চাঁপায় মো.জামাল সিকদার (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শনিবার দুপুর ২ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মাহাসড়কের বিশকানি নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত জামাল উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহত জামালের ভাগনি জামাই মো.শাহ আলম বলেন, সে তার ভাগিনা মো.ইমরান তালুকদারের সাথে মোটরসাইকেল যোগে ধানখালীতে বোনের বাড়িতে যাচ্ছিল। বিশকানি নামক স্থানে পৌছালে পিছন থেকে (ঢাকা মেট্রো-ন-২০-৪৭০৫) একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় জামাল সিকদার ছিটকে রাস্তায় পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামরুন নাহার মিলি সাংবাদিকদের জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments