নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেছেন, ‘কোটি কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না। কোনো অনিয়ম করতে চাপ দেওয়া হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে আমি দায়িত্ব থেকে সরে যাব।’
মঙ্গলবার সকালে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের টিটিসি কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সভার আয়োজন করে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম প্রচলিত নিয়ম ও নীতিমালা অনুসরণ করেই পরিচালনা করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একটি শিক্ষাবান্ধব ও সুন্দর পরিবেশ তৈরির মাধ্যমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments