উজিরপুর প্রতিনিধি: বরিশাল- ২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টুর শেষ উঠান বৈঠকে জনতার ঢল নামে। ৯ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে উঠান বৈঠকে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির প্রার্থী এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন। বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান সহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সকল ওয়াড, ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি, সম্পাদকসহ লক্ষাধীক নেতাকর্মী।এদিকে এনপিপির মনোনীত আম মার্কার প্রার্থী সাহেব আলী রনি বিএনপির প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ সান্টুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। প্রধান অতিথির বক্তৃতায় প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ সান্টু বলেন ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারলে আমি জনগনের সেবক হবো।সন্ত্রাস দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবো।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments