উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ষোষনা করেন। এ উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসন আনন্দ র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ র্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে সভা কক্ষের সামনে শেষ হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উপজেলা পরিষদ সূত্রে জানাগেছে, এ উপজেলায় মোট ৫৩৩টি পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথমধাপে ৯৫টি , ২য়, ৩য় ও ৪র্থ ধাপে ৪৩৮টি পুনর্বাসন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ উজিরপুর উপজেলাকে গৃহহীন মুক্তঘোষনা করলেন। এখন আমাদের কাজ হবে তাদের আয় বর্ধক কাজের ব্যবস্থা করা। উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, সকল ভূমিহীনকে গৃহপ্রদানের মতো এমন মহৎ আর বৃহৎকর্ম একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগের সরকারই করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতোন সকল গৃহ ও ভূমিহীদের জমি ও ঘর প্রদান করে তাদের আগলে রেখেছেন। উজিরপুর গৃহহীনমুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে সকলের পক্ষথেকে ধন্যবাদ জানাই।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments