উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নববধুকে উত্তক্তের ঘটনায় প্রতিবাদ করায় বখাটেরা একই পরিবারের ৩জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের সুভাষ মধুর মেয়ে মিঠু মধুকে প্রায়ই উত্তক্ত করত একই এলাকার মৃত নারায়ন মধুর ছেলে নির্মল মধু(২৩) ও নিরঞ্জন মধু(৩৫)। এমনকি ওই নারীর বিবাহের প্রস্তাব আসলে বিভিনś সময়ে বাধার সৃষ্টি করত। কোন উপায় না পেয়ে মিঠু মধুকে সাকরাল গ্রামে এনে ১৬ জুলাই তার বাবা বিবাহ দেয়। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বখাটেরা। এরই সূত্র ধরে ২ আগষ্ট সকাল ৯টায় নববধু মিঠু মধু বাবার বাড়িতে বেড়াতে গেলে সেখানে নারীলোভী বখাটে নির্মল মধু, অবিনাশ মধু, নিরঞ্জন মধু, রনজিত মধু মিলে দেশীয় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে জোর পূর্বক তাকে বাড়ি থেকে তুলে নেয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। ডাক চিৎকার করলে তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় পিতা সুভাষ মধু ও তার ভাই সুকদেব মধু প্রতিবাদ করলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সুভাষ মধু বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে ভুক্তভোগী সুভাষ মধু জানান, আমরা গরীব অসহায় হওয়ায় ওই বখাটে সন্ত্রাসীরা প্রভাব খাটিয়ে আমার মেয়েকে উত্তক্ত করে আসছিল এবং বিয়ের পরেও তাকে বাড়ি থেকে তুলে নিতে চায়। প্রতিবাদ করায় আমার মেয়েসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এরপরও ক্ষান্ত হয়নি ওই সন্ত্রাসীর, বিভিনś ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আমাদের। হুমকির মুখে আমি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে আতংকে রয়েছি। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ওই উত্তক্তকারী বখাটেদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উধর্źতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments