স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতাপাঠ ও কাব্যচর্চা অনেক বড় ভূমিকা রাখে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী 'উচ্চকন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান' শীর্ষক সম্প্রীতির কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অতিথিবৃন্দ মঙ্গলদীপ প্রজ্জ্বলনের পর এদিন অনুষ্ঠান উদ্বোধন করেন অভিনয় ও আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তফা এমপি।
ড. হাছান বলেন, 'পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের সমাজ অনেক ক্ষেত্রে তা থেকে দূরে সরে গেছে।'
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে এবং পরবর্তী প্রজন্মকে সেই চেতনায় গড়ে তুলতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আর সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ কবিতাপাঠ ও কাব্যচর্চা মানুষকে পরিশীলিত করে। একারণে কবিতাচর্চাকে আরো উৎসাহিত করতে হবে।
এপ্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী তার নিজের কাব্যপ্রেমের কথা উল্লেখ করে জানান, তার নির্দেশে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রতিমাসে দু'টি কবিতাপাঠের আসর প্রচার হয় এবং এই কেন্দ্রের টেরেস্ট্রিয়াল সম্প্রচার সারাদেশের মানুষ দেখতে পারেন। পাশাপাশি ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমেও তা দেশব্যাপী দেখা যায়।
আবৃত্তিশিল্পী সংসদের আহবায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপা চক্রবর্তীর পরিচালনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিটিআরসি চেয়ারম্যান ও কবি শ্যামসুন্দর সিকদার, মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতিব্যক্তিত্ব ম. হামিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন দেওয়ান সাইদুল হাসান, রেহানা পারভীন, নাঈমা রুম্মান প্রমুখ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments