দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে রনি হোসেন (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের নীচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে বৈরাগীরচর সামছেরতলা গ্রামের তোফজ্জেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বন্ধুদের সঙ্গে রনি হোসেন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। এলাকাবাসী ও তার বন্ধুরা নদীতে সন্ধান চালিয়ে বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রনিকে মৃত ঘোষনা করেন। সে এবছর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments