স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন দেশের পেশাদার ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এ কথা জানান।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, “এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের আর মাঠে নামার কোনো সুযোগ নেই। আমাদের সামনে আর কোনো বিকল্প খোলা নেই।”
তিনি আরও বলেন, ক্রিকেটারদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। এ অবস্থায় বাধ্য হয়েই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
কোয়াব সভাপতি জানান, তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের পথেই রয়েছেন। তবে দাবি পূরণ না হলে ক্রিকেটাররা সম্মিলিতভাবে খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments