উজিরপুর প্রতিনিধি :বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে হাইকোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে জলাশয়ের কয়েক লক্ষ টাকার মাছ লুট করে সরকারি সড়কের গাছ কেটে মাছের ঘের নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করলেও প্রতিপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি পুলিশ প্রশাসন । স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, ৭ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের মোশারফ খান, হান্নান খান ও মান্নান খান তার দলবল নিয়ে হাইকোর্টে নিষেধাকা সত্বেও ৩৪ শতাংশ জমি রাতারাতি দখল করে মাছের ঘের নির্মাণ করেন। অভিযুক্ত মোশারফ, মান্নান, জানান বিগত আওয়ামী লীগের আমলে জোর করে রাস্তা নির্মাণ করেছিলেন এরং এখানে তারা কাদের বেপারীগণ গাছ রোপন করেছে এটা সত্য কিন্তু এই সম্পত্তি আমার দাদার সম্পত্তি তাই আমরা সুযোগ পেয়েছি তাই আমরা আমাদের জমি দখল করে নিয়েছি। দখলের শিকার কাদের বেপারী জানান, বিবাদীদের পূর্বপুরুষ উজ্জত খান এর কাছ থেকে ১৯৬৯ সালে ৫৭৮৬/৬৯ নং দলিলের মাধ্যমে ২৮ শতাংশ জমি সাবকাবলা করি এবং ১৯৮২ সালে তাদের অন্য এক দাতা আজিজ খানের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয় করে মোট ৩৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোক দখল করে আসতেছি হঠাৎ ৫ই আগস্টের পর থেকে আমাদেরকে আওয়ামীলীগ সমার্থক বলে ধুয়া তুলে একের পর এক জমি দখলের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারি গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে আমাদের জমিতে স্যালো মেশিন লাগিয়ে কয়েক লক্ষ টাকার মাছ লুট করে সরকারী সড়কের গাছ কেটে মাছের ঘেরা নির্মাণ করেছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, আমরা অভিযোগ পেয়েছি সাথে সাথে অফিসারসহ ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করার ব্যবস্থা করেছি। এবং আদালতের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments