ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক যৌথ বিবৃতিতে নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
নেতৃবৃন্দ বলেন, “ সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ২ জন নারী সংসদ সদস্য সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয় বরং ধৃষ্টতার সামিল। তার এই বক্তব্য দেশের নারীসমাজকে নিকৃষ্ট ভোগবাদী দৃষ্টিতে দেখার চিন্তারই প্রকাশ ঘটিয়েছে। নারীকে মানুষ হিসাবে মর্যাদা দিতে ব্যর্থ এই রাষ্ট্র এবং তার সরকার। তাই সংসদের মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্য হয়ে নারী সাংসদদের নিয়ে এই ধরণের হীন ও নোংরা বক্তব্য দিতে পেরেছেন যা অত্যন্ত উগ্র নারী বিদ্বেষী। সমাজে নারীর অবদানকে অবমূল্যায়ন করে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া সংবিধানস্বীকৃত সমতা, মানবাধিকার, নারী মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের চরম পরিপন্থী।
আমরা দৃঢ়ভাবে মনে করি, এ ধরনের বক্তব্য নারীর প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে ভীষণভাবে উসকে দিবে। নারীর নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশকে হুমকির মুখে ফেলবে। একজন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে মুফতি আমির হামজাকে তার বক্তব্য প্রত্যাহার করে নারী সমাজের প্রতি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments