সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট নগরীতে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে এবং সীমান্তবর্তী নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যেই আংশিকভাবে প্লাবিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। বিশেষ করে জকিগঞ্জ, গোয়াইনঘাট, বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। ফলে এসব এলাকায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩৬ ঘণ্টায় সিলেট ও পার্বত্য মেঘালয় অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা উজানের ঢলের প্রবাহ আরও বাড়িয়ে দিতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন এলাকাগুলোতে বন্যার ঝুঁকি রয়েছে। বিশেষ করে সারিগোয়াইন, যাদুকাটা, ধলাই ও মনু নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তার জন্য।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments