দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে লোকমান হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আজমত হোসেন (৪২) নামে অপর এক কৃষক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মাথাভাঙ্গা নদীর ধারে এ দূর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রমের জসি সরকারের ছেলে এবং আহত আজমত হোসেন একই গ্রামের সুবল পলইয়ের ছেলে।
স্থানীয়রা জানায়, কৃষক লোকমান হোসেন ও আজমত হোসেন মাথাভাঙ্গা নদীর পাড় এলাকায় তাদের গরুকে ঘাষ খাওয়াচ্ছিল। এসময় লোকমান হোসেনের একটি গরু সেচকাজে ব্যবহৃত পার্শ্ববতী বৈদ্যুতিক মোটরপাম্প ঘরের কাছে গেলে বিদ্যুতের ছেড়া তারে গরুটি বিদ্যুৎপুষ্ট হয়। গরুকে বাঁচাতে গিয়ে লোকমান হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। লোকমান হোসেনকে উদ্ধার করতে গিয়ে আজমত হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হোন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে মৃত লোকমান হোসেনের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্থান্তর করে এবং আহত আজমত হোসেনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়।
উল্লেখ্য, পার্শ্ববতী ময়রামপুর গ্রামের নাহারুল ইসলামের বৈদ্যুতিক মোটরপাম্পের ছেড়া তারে এ দূর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments