বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছর পার হলেও এখনো উদ্বোধন হয়নি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের।
২০১৯ সালের ৪ নভেম্বর পৌরশহরের হেলিপ্যাড মাঠে প্রায় ৫০ শতক জমির ওপর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১২ কোটি ৪৮ লাখ টাকায় নির্মাণের কাজ ১৮ মাসে শেষ করার কথা থাকলেও এখনও সম্পূর্ণ হয়নি।
স্থানীয়রা জানান, কাজ প্রায় শেষ হলেও নামাজের ব্যবস্থা করা হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, নিয়োগ সম্পন্ন হলেও ভ্যারিয়েশন সংক্রান্ত জটিলতায় কাজ আটকে আছে।
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান বলেন, “বিদ্যুৎ সংযোগ ও নতুন কিছু কাজ সংযোজনের কারণে ভ্যারিয়েশন অনুমোদন প্রক্রিয়াধীন। অনুমোদন পেলেই দ্রুত উদ্বোধন করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, “আমি নতুন এসেছি, বিষয়টি যাচাই করে দেখব।”
স্থানীয়দের দাবি—দ্রুত মসজিদটি উদ্বোধন করে নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হোক।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments