ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৩জনকে আটক করেছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়া টিটন চন্দ্র দাসের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার বসতঘর থেকে দেশীয় তৈরি ৭০ লিটার চোলাই মদসহ ৩জনকে আটক করেছে। আটক ব্যাক্তিরা হলেন উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়ার মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস(৪৫), ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ (৩৫), মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস(৩৫)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ বিক্রি করে আছি। তারা খুবই চতুর। তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে অভিযানের অগ্রিম খবর পেয়ে যায়। এবার তাদেরকে কৌশলে ধরা হয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments