কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: প্লাস্টিক-পলিথিন বর্জ্য দূষণের কবলে পড়েছে পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটার সৈকত। জোয়ারে ভেসে আসে চিপস কিংবা বিস্কুটের খালি প্যাকেট ও পলিথিন। বেলাভ‚মিতে উঁকি দিচ্ছে প্লাস্টিক বোতল। জিরো পয়েন্ট থেকে দু’দিকে প্রায় তিন কিলোমিটার এলাকায় যত্রতত্র এসব বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রকৃতির এই অপার সম্ভাবনাময় স্থানটি যেন দখল করে নিচ্ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে। তবে পরিবেশবীদরা বলেছেন, প্লাস্টিক-পলিথিনের বর্জ্যে শুধু সৈকতের পরিবেশই নষ্ট হচ্ছে না। একই সাথে জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়বে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির শামুক, ঝিনুক, কাঁকড়া ও কচ্ছপের বংশ বিস্তার এবং প্রজনন কার্যক্রম বাঁধাগ্রস্থ হবে।
স্থানীয়রা জানান, বিশেষ করে পদ্মা সেতু চালুর পরে যোগাযোগ অতি সহজ হওয়ায় ছুটির দিনগুলোতে পর্যটকের ঢল নামে। অসচেতন পর্যটকরা কোমল পানির বোতলের পাশাপাশি বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের খালি প্যাকেটসহ পলিথিন সৈকতেই ফেলে দেয়। এছাড়া ভ্যানে করে বিক্রি করা বিভিন্ন খাবার সামগ্রী বিক্রেতারাও পলিথিন, কাগজ সৈকতে ফেলে রাখছে। এসব নিয়মিত পরিস্কার না করায় পর্যটকরা হাঁটাচলা করতে অস্বস্তিবোধ করছেন বলে পর্যটন সংশ্লিষ্টরা জানান।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক প্রসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, সৈকত পরিস্কার রাখার জন্য প্রায় ১০-১২ টি পেশার ব্যবসায়ীদেরকে বিভিন্ন সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে ট্রেনিং করেছি। টোয়াকের উদ্যোগে প্রায় দুই’শ ময়লা রাখার ডাস্টবিন বিভিন্ন পয়েন্টে দিয়েছেন।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, সৈকতে ময়লা আবর্জনা না ফেলার জন্য বারবার মাইকিং করে সতর্ক করছেন। এছাড়া সপ্তাহে একবার তারা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার জানান, সৈকত পরিস্কার করার জন্য পৌরসভা সার্বিকভাবে কাজ করছে। কয়েকটি টিম সকাল বিকেল ময়লা পরিষ্কার করছে। অসচেতন কতিপয় পর্যটক ও ব্যবসায়ীদের কারণে এই সমস্যাটা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments