স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে সকল এনজিও দেশের কল্যাণে কাজ করবে সরকার সব সময় তাঁদের উৎসাহ দিবে। শিশুদের কল্যাণে সরকারী ও বেসরকারি উদ্যোগে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় উদ্দেশ্যে বা অন্য কোন উপলক্ষ্যের দোহাই দিয়ে শিশুদের দিয়ে চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি বা নির্দিষ্ট কোন গোষ্ঠীর স্বার্থে কোন শিশুকে ব্যবহার করা যাবেনা।
আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর সহযোগিতায় "শিশুবান্ধব নগর শিশুর অধিকার; বাস্তবায়ন আমাদের অঙ্গীকার" প্রতিপাদ্যে আয়োজিত সংসদীয় আরবান ককাস গঠন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং, শিরীন আহমেদ, শবনম জাহান, আরমা দত্ত, শামসুন নাহার, সৈয়দা রুবিনা আক্তার, হাবিবা রহমান খান, বাসন্তী চাকমা ও আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পীকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের সকলেরই দায়িত্ব। আর এই দায়িত্ব সূচারুরূপে পালন করতে হলে আগামীর ভবিষ্যত ও বাংলাদেশের সম্পদ; প্রতিটি শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। কোন শিশু অবহেলায়, অনাদরে বা অযত্নে বড় হতে পারে না।
মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, আরবান এলাকার পিছিয়ে পরা ও অবহেলিত শিশুরা আমাদেরই সন্তান। তাদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যত যোগ্য নেতৃত্ব। সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে এ বিষয়টি লক্ষ্য করা অবশ্যই আমাদের দায়িত্ব। এ লক্ষ্যে সংসদীয় ককাস গঠনের আজকের এ উদ্দ্যোগ অনেক সফল হয়েছে। এই সংসদীয় আরবান ককাস কমিটি তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করবে।
সভায় সংসদ সদস্যসহ সবার মতামতের ভিত্তিতে মোঃ শামসুল হক টুকু, এমপিকে উপদেষ্টা, রানা মোহাম্মদ সোহেল, এমপিকে সভাপতি এবং আরমা দত্ত, এমপিকে সদস্য সচিব করে একটি সংসদীয় আরবান ককাস গঠন করা হয়।
সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল এমপি এবং ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর উপ পরিচালক জনাব মঞ্জু মারিয়া পালমা এর যৌথ সঞ্চালনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডিরেক্টর অপারেশনস্ সাগর মারান্ডীসহ সভায় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
সব মন্তব্য
No Comments