ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে যোগ দিতে গিয়ে ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ভারতে প্রবেশ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি যান প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা। সম্মেলনে যোগ দিতে গেলেও তার কাছে ছিল সাধারণ পাসপোর্ট। কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও সাধারণ পাসপোর্টে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।
সূত্র আরও জানায়, দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ঘণ্টাখানেক বসিয়ে রাখা হয় এবং বিভিন্ন প্রশ্ন করা হয়। পরে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া হলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে ভারতে প্রবেশে অস্বীকৃতি জানান। কর্মকর্তারা বারবার অনুরোধ করলেও তিনি সিদ্ধান্তে অনড় থাকেন এবং ভারত থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ সূত্রের বরাতে জানিয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় ডা. জাহেদ উর রহমানের নাম থাকায় নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন। যাচাইয়ের জন্য তাকে আটক করা হয়। পরে প্রশাসনিক ত্রুটি শনাক্ত ও সমাধান করার পর তাকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়। তবে উপদেষ্টা ততক্ষণে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল দেশটিতে ব্লক করে। তাদের দাবি, এসব ইনফ্লুয়েন্সারের বক্তব্য ভারতবিরোধী। সেই তালিকায় উপদেষ্টা জাহেদ উর রহমানের নামও রয়েছে। এ কারণে ভারতের অভিবাসন নজরদারি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল। রোববার দিবাগত রাত ১টায় এই প্রতিবেদন লেখার সময় তিনি দেশের পথে ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
সব মন্তব্য
No Comments