মোংলা থেকে মো. নূর আলমঃ আনন্দ র্যালী ও কেক কেটে মোংলা পোর্ট পৌরসভার ৪৬ ও বন্দরের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিদ হয়েছে। ১ ডিসেম্বর বুধবার সকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের নেতৃত্বে বন্দর এলাকা ও পৌর শহরে কবুতর এবং বেলুন উড়িয়ে এক আনন্দ র্যালীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে আলাদা ভাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে কর্তৃপক্ষ দুটি।
১৯৭৫ সালের ১ ডিসেম্বর মোংলা পোর্ট পৌরসভা ও ১৯৫০ সালের এই দিনে পশুর নদীর জয়মনির গোলে পন্যবাহী জাহাজ ”দি সিটি অব লিয়নস” নোঙ্গরের মধ্যদিয়ে আন্তর্জাতিক এই সমুদ্র বন্দরটি যাত্রা শুরু করে। প্রথমে এই বন্দরটি চালনা বন্দর নামে চালু হলেও ১৯৮৭ সালে এটি মোংলা বন্দর নামে রুপান্তরিত হয়। বিএনপি- জামাত জোট সরকারের আমলে ধংসের দ্বারপ্রান্তে পৌছানো এই বন্দরটি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে আধুনিকায়ন শুরু করে। ওই সময়ের শুরুতে ১১ কোটি টাকা লোকসানি এই প্রতিষ্ঠানটি গত অর্থ বছরে আয় করেছে ৩৪০ কোটি টাকারও বেশী। বন্দরের সক্ষমতা বাড়াতে বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ বন্দরের উর্ধ্বতন কর্মকর্তা ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments