কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ তীরে ফিরে আসার পথে উত্তাল ঢেউয়ের তান্ডবে বঙ্গোপসাগরে নাম বিহীন একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। রবিবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন এক কিলোমিটার গভীরে এ ট্রলারটি নিমজ্জিত হয়। প্রায় দুই ঘন্টাপর অন্য জেলেরা ওই ট্রলারে থাকা ১৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। নিমজ্জিত ট্রলারটির মালিক কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেউয়ের ঝাপটায় মাছধরা ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক সৈকতে অবস্থানরত দু’টি ওয়াটার বাইক ডুবে যাওয়া ট্র্রলারের কাছে গিয়ে জেলেদের উদ্ধার করে অপর একটি মাছধরা ট্রলারে উঠিয়ে দেয়।
নিমজ্জিত ট্রলারের উদ্ধার হাওয়া মাঝি আলী হোসেন বলেন, গত শুক্রবার তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর সমুদ্র উত্তাল হলে তারা মাছ ধরা বন্ধ রেখে সাগরের হাইরের চর নামক স্থানে ট্রলার নোঙ্গর করে রাখা হয়। এরপর রবিবার সকালে সাগরবক্ষ আরও উত্তাল হয়ে ওঠে। সেখানে তারা ঢেউয়ের তান্ডব সইতে না পেরে মৎস্য বন্দর আলিপুর মহিপুরের আড়ৎ ঘাটের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেয়। পথিমধ্যে উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি নিমজ্জিত হয়।
নিমজ্জিত ট্রলারটি মালিক আব্বাস বিশ্বাস সাংবাদিকদের জানান, তার ট্রলারে ১৫ জন জেলে ছিল। গভীর সাগরে ঢেউয়ের তান্ডব সইতে না পেরে তীরে আসার পাথে তারা ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। জাল, মাছ ও জ্বলানী সাগরে ভেসে গেছে। তবে জেলেরা অক্ষত রয়েছে।
কুয়াকাটা ও আলীপুর মৎস সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, কুয়াকাটা সকত থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলরটি নিমজ্জিত হয়েছে। ট্রলারে থাকা সকল জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিমজ্জিত ট্রলরটি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments