ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে শিপন মিয়া (২৮) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরো ২জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয় একই গ্রামের মনেক মিয়ার ছেলে। আহতরা হলেন রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সঙ্গে বিরোধ চলছিল। সন্ধ্যার দিকে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খেতে গেলে রিফাত গুলি চালায়। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যায়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া বলেন, সকালে দুৎপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমকভাবে ধারণা করা হচ্ছে, এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments