রংপুর অফিস: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্য ও সম্প্রচার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,বিএনপি চক্রের কাছে নির্বাচন কিংবা গণতন্ত্র কোন সমস্যা না। বিএপি এই মুহুর্তে দেশে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে। ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। বিএনপি’র আন্দোলনের নাটক একটি পরিষ্কার ষড়যন্ত্র। দেশে কোনো অস্বাভাবিক কিংবা রাজাকার সমর্থিত সরকার গঠনের চেষ্টাকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হলে জাসদের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেছেন,এ মুহুর্তে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ চারটি বিপদের মুখে রয়েছে। একাত্তরের পরাজিত শক্তি বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার গঠনের পায়তারা করছে। আবার তারা বাজার সিন্ডিকেট কারসাজি করে জনগণের দূর্ভোগ বাড়িয়েছে। বিএনপি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে এবং গুন্ডাবাজি-ক্ষমতাবাজি দেশকে আজ ঝুঁকির মুখে ফেলেছে। দেশের স্থায়ী শান্তির জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য রাজাকার, তালেবানি, জামায়াতি ও তার রাজনৈতিক মিত্র বিএনপিকে ক্ষমতার বাহিরে রাখতে হবে। সেই সাথে বুলডোজার দিয়ে বাজার সিন্ডিকেটের হোতা,রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারী, ক্ষমতাবাজ ও গুন্ডাতন্ত্রকে ধ্বংস করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. একরামুল হোসেন স্বপন,বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনা,কুমারেশ রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদি, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,রংপুর মহানগর জাসদের সভাপতি সাহিদুল ইসলাম।এরপরে হাসানুল হক ইনু রংপুর টাউন হলে বিভাগীয় তিনিধি সম্মেলনে যোগ দেন ।
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে শিশু নিখোঁজের ঘটনা বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গৃহ শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গৃহ শ্রমিক ইউনিয়ন।আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ...
সব মন্তব্য
No Comments